সারাদেশ

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। শনিবার (৪ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে পল্টনের সাব্বির টাওয়ারের একেবারে উপরের তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে আগুনে কেউ হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৮টা ৩২ মিনিটের দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply