Topরাজনীতি

দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত ইসলামী: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত ইসলামী। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।’

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply