সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে সাংগঠনিক কাঠামো মজবুতকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক সমাবেশের খরচ বহনের জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছেন এনসিপির একজন সমর্থক।

উল্লেখ্য, শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টি বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের আয়োজনে সিরাজগঞ্জ জেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আ. হান্নান মাসুদ।
স্ট্যাটাসটির সত্যতা নিশ্চিত করে এনসিপি নেতা মাহিন সরকার বলেন, আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি। আমাদের ভালোবেসে তিনি স্ত্রীর গয়না বিক্রি করে সমাবেশে আসছেন। তবে আজকের সমাবেশ শেষে আমরা ডোনারদের কাছ থেকে তার খরচ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।






