সারাদেশ

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়েছে। দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা, কিসমিসসহ বিভিন্ন ধরনের এসব মসলার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। মেয়াদোত্তীর্ণ মসলা রাখার অপরাধে জাহাঙ্গীর স্টোরের নিকট থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে বগুড়া শহরের রাজা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মসলাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মসলাগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply