Topসারাদেশ

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার (৪৮) ও তার ছেলেমেয়েকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply