কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা। সিআইডিকে তদন্তের নির্দেশ।
মঙ্গলবার ২ জুলাই ২০২৫ কলাবাগান থানার সাবেক ওসির বিরুদ্ধে ঢাকার সি এম এম আদালতে দায়ের করা নালিশী মামলার আদেশ হয়। ৮নং আদালতের বিজ্ঞ বিচারক সিফাত উল্লাহ মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন
আদালতে মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মেজর (অবঃ) এম সরোয়ার হোসেন। দুইদিন মামলার শুনানি করা হয়। ৩০ তারিখ সর্বশেষ শুনানির ৪৮ ঘন্টা পর আদেশ পাওয়া গেল।
গত ২৩ জুন কলাবাগান থানার সাবেক ওসি মোক্তারুজ্জামান এর বিরুদ্ধে মামলা দায়ের করেন ফিকামলি তত্ত্বের জনক, শিক্ষাবিদ,কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ।
মামলা নং সি আর ২৫৫/ ২০২৫, ধারা ৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৯৩/১৪৯/১০৯/৩৪ দঃ বিঃ
মামলার অন্যান্য আসামী কলাবাগান থানার সাবেক এস আই বেলাল হোসেন ও পুলিশ পরিচয়দানকারী কলাবাগান থানা এলাকার চিহ্নিত চাঁদাবাজ,সন্ত্রাসী আব্দুল মান্নান ভূইয়া।
মামলার প্রধান কৌশলী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনকে সহায়তা করেন এডভোকেট সৈয়দ আহমেদ গাজী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক নিয়ামত, এডভোকেট ওমর ফারুক ও এডভোকেট সোহেল আহমেদ।
আদেশ পাওয়ার পর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,
ড. আব্দুল ওয়াদুদ একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা ভান্ডারিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্সসহ এমএ ডিগ্রিধারী, বিদেশ থেকে পিএইচডি করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার লেখা অনেকগুলো বই রয়েছে। নিয়মিত পত্রিকায় কলাম লেখেন। একজন প্রকৃতিপ্রেমী ও ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ। তিনি রয়েল বেঙ্গল টাইগার ও পাখি নিয়ে গবেষণা করেন। ড. আবদুল ওয়াদুদ বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে সরকার বাঘের বাচ্চা লালন পালনের অনুমতি দিয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও তাপমাত্রায় বিদেশি পাখির সফল ব্রিডিং কার্যক্রম নিয়ে তিনি গবেষণা করছেন দীর্ঘ ৩০ বছর ধরে। তার গবেষণালব্ধ ফলাফল কাজে লাগিয়ে এদেশের অনেক বেকার যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তিনি একজন দানবীর, সমাজ হিতৈষী, পরোপোকারী ব্যক্তি।
গত ২৯ এপ্রিল ২০২৫ গভীর রাতে কলাবাগান থানার পুলিশের সহযোগিতায় একদল সন্ত্রাসী ড. আব্দুল ওয়াদুদ এর বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে।






