সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পরে অভিনেত্রীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে।
সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কেক কেটে উদযাপনও করেছেন অভিনেত্রী। কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন। যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি।
কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, ‘ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।’
যদিও অভিনেতার দাবি, তিনি কখনোই কৌশানীকে হিংসা করেন না। বরং প্রেমিকার সাফল্যে নিজেও উদযাপন করেন।
প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক করেন নায়িকা। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি।
তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে।
বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি।






